ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ফেনীতে সবধরনের জনসমাগম বন্ধ ঘোষণা জেলা প্রশাসকের

ads

ফেনীতে ক্রমাগতভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মনজুরুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা সব ধরনের সভা-সমাবেশসহ জেলার দর্শনীয় স্থানসমূহ,বিনোদন কেন্দ্র, পার্ক কমিউনিটি সেন্টার এবং যেকোনো সামাজিক অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধও করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page